October 30, 2026, 8:57 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

ইউক্রেনকে বাদ দিয়ে শান্তিচুক্তি সম্ভব নয়

আর্ন্তজাতিক ডেস্ক

ইউক্রেনকে বাদ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সতর্ক করে বলেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে বানানো শান্তিচুক্তি ‘মৃত সমাধান’ ছাড়া আর কিছুই হবে না।

আগামী শুক্রবার আলাস্কায় ট্রাম্প-পুতিনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এটিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন দিক পরিবর্তনের সম্ভাবনা হিসেবে দেখা হলেও জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব কোনো অবস্থাতেই আলোচনার বিষয় হতে পারে না এবং স্থায়ী শান্তির জন্য কিয়েভের সরাসরি অংশগ্রহণ অপরিহার্য।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইউক্রেনকে ছাড়া নেওয়া যেকোনো সিদ্ধান্ত শান্তির বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত। ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারদের হাতে তুলে দেবে না। জেলেনস্কিকে ছাড়াই বৈঠকে অংশ নেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এটি ইউক্রেনের শান্তি প্রক্রিয়ায় বাদ পড়ার আশঙ্কা বাড়িয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ এই সম্মেলনের স্থান ও সময় নিশ্চিত করে বলেন, দুই দেশের নেতা বেরিং প্রণালীর ওপারে দেখা করবেন, যা ‘যুক্তিসংগত’। তিন বছর ধরে চলমান এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। মস্কো ও কিয়েভ শান্তি চুক্তির শর্ত নিয়ে গভীরভাবে বিভক্ত থাকায় এখনো যুদ্ধের অবসান হয়নি। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চুক্তিতে ‘কিছু এলাকা বিনিময়’ থাকতে পারে, তবে বিস্তারিত কিছু জানাননি।

অন্যদিকে, ইউক্রেনে রুশ ড্রোন হামলা অব্যাহত রয়েছে; খেরসন ও জাপোরিঝিয়া এলাকায় হতাহতের খবর পাওয়া গেছে। ইউক্রেনও বহু রুশ ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ