September 15, 2026, 1:25 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সাংবাদিক তুহিন হত্যা ও হামলার ঘটনায় সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ

সৈয়দ জালিস মাহমুদ, বার্তা সম্পাদক

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এছাড়া পেশাগত দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকেরা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফকিরহাট সাংবাদিক ইউনিয়ন।শুক্রবার (৮ আগস্ট) বিকালে এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।

জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

বিবৃতিতে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, সাংবাদিকের ওপরে রাতের আঁধারে সন্ত্রাসী হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকেরা হামলার শিকার হয়েছেন। এর দ্রæত ও দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।

এমন ঘটনা দেশে নতুন নয় উল্লেখ করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা এবং হত্যার ঘটনায় আমরা উদ্বিগ্ন। অভিযুক্তদের যথাযথ বিচার হয় না বলেই এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে হচ্ছে। আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি চাই। গণমাধ্যম কর্মীদের জীবনের নিরাপত্তা চাই।’

ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্না দে ও সাধারণ সম্পাদক শেখ মনি সংগঠনের পক্ষে বিবৃতি প্রদান করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ