September 15, 2026, 2:16 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ব্রাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টের উদ্বোধন

আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি

ব্রাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট ময়মনসিংহ আঞ্চলিক পর্যায়ের (জোন-২) উদ্বোধন করা হয়েছে।সোমবার ৩ নভেম্বর বিকেলে ব্রাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায়,বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ঢাকা নর্থ এন্ড ময়মনসিংহ রিজিওন নর্থ জোন ক্লাস্টার এন্ড শাখা ব্যবস্থাপক রিপন কুমার রায়, বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক বদরুল ইসলাম দীপু।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল আমীন,জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাহাবুবুল আলম, সদস্য মাহবুব ফরাজী,মহানগর বিএনপি’র সহ-সভাপতি, ৯ নং ওয়ার্ত বিএনপির যুগ্ন-আহবায়ক আরিফ খানসহ খেলোয়াড়, কোচ, ম্যানেজার, ক্রীড়ামোদী, দর্শক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।৪ রাউন্ড ম্যাচের নির্ধারিত ৬০ মিনিটের খেলায় কিশোরগঞ্জ ও নেত্রকোনা নারী দলের মধ্যে অনুষ্ঠিত হয়।খেলায় কিশোরগঞ্জ ৩-০ গোলে নেত্রকোনা নারী দলকে হারিয়েছে।

খেলাটি উপভোগ করতে দর্শক ছিলো চোখে পড়ার মতো। টুর্নামেন্টে ময়মনসিংহ জোন-২ ভ্যেনুতে ৫টি দল অংশগ্রহণ করে।

অপরদিকে দিনের আরেক ম্যাচে স্বাগতিক ময়মনসিংহ দলকে ৮-০ গোলে হারিয়েছে নারায়নগঞ্জ জেলা নারী দল।লীগ পদ্ধতিতে ৫ দলের মধ্যে এই প্রতিযোগিতার সমাপনী হবে আগামী ১০ নভেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ