April 22, 2026, 5:58 pm
শিরনাম :
মোহনগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত মোহনগঞ্জে দিশারী যুব সংঘের উদ্যোগে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ পাথরঘাটায় জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনে পথনাটক ও পটগান অনুষ্ঠিত তালায় পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত শহর ঘুরে দেখুন, জনগণের কাছে যান—প্রশাসকদের প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তার তদন্ত প্রতিবেদন দাখিল বাগেরহাটে নতুন স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের দাবি সংসদে তুললেন এমপি রাহাদ সরকার জনগণের মৌলিক সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে -মোহাম্মদ সেলিম উদ্দিন ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্ধোধন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

আলালের বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত- মাওলানা আবদুল হালিম

ডেস্ক রিপোর্ট

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্য নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ নভেম্বর) সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এক বিবৃতি দিয়েছেন।

জামায়াতের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ‘‘একাত্তরে গণহত্যা, ধর্ষণ ও নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে’’ মর্মে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল যে বক্তব্য দিয়েছেন, তা জাতীয় ঐক্য বিনষ্টকারী, দায়িত্বজ্ঞানহীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তার এ ধরনের মন্তব্যে স্পষ্ট বোঝা যায়-তিনি কাউকে খুশি করার জন্য জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তার বক্তব্যে কর্তৃত্ববাদী ও আওয়ামী ফ্যাসিস্টদের সুর ধ্বনিত হচ্ছে। আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ