July 25, 2026, 7:31 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

আলজেরিয়ার ৭১-তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ

ডেস্ক রিপোর্ট

আলজেরিয়ার ৭১-তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
১ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় আলজেরিয়ার ৭১-তম জাতীয় দিবস উপলক্ষে হোটেল ‘লা মেরিডিয়ান ঢাকা’য় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকাস্থ আলজেরিয়ার মান্যবর রাষ্ট্রদূত মি. আবদেল ওহাব সালদানি ও মিসেস মারিয়াম সালদানির আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন ও সম্মানিত আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এ অনুষ্ঠানে যোগদান করেন।
আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবোউন এর উদ্দেশে আলজেরিয়ার ৭১-তম জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের একটি শুভেচ্ছা বার্তা মান্যবর রাষ্ট্রদূত মি. আবদেল ওহাব সালদানির নিকট হস্তান্তর করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এ সময় আলজেরিয়ার সরকার ও জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করার পাশাপাশি বাংলাদেশ ও আলজেরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ