September 15, 2026, 4:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মহিলা জামায়াতের উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচী অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট

গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢাকার শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর-১৩-এ আয়োজিত ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্প’ — “আমি বিজয়িনী, আমার হাতেই ব্রেস্ট ক্যান্সারের পরাজয়” — সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ।

আমার অনুপস্থিতিতেও যেভাবে বোনেরা, কর্মীরা ও স্বেচ্ছাসেবীরা ভালোবাসা, যত্ন ও দায়িত্ববোধ নিয়ে এই আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সময় ও সহযোগিতা আমাদের জন্য অনুপ্রেরণা; আর আমাদের কর্মীদের নিষ্ঠা, দায়িত্ববোধ ও একাত্মতার এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকল আয়োজক, অংশগ্রহণকারী ও স্বেচ্ছাসেবীদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা।

আপনাদের এই স্বতঃস্ফূর্ততা, আন্তরিকতা ও মানবিক উদ্যোগ প্রমাণ করে— আমরা একসাথে চাই একটি সচেতন, সুস্থ ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে।

ইনশাআল্লাহ, নারীর স্বাস্থ্য ও মর্যাদা রক্ষায় এবং সমাজে সচেতনতা ছড়িয়ে দিতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হবে। আমরা একসাথে আরও অনেক মানবিক উদ্যোগে অংশ নেবো, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ