July 25, 2026, 10:12 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

চৌদ্দগ্রামে কেন্দ্র পরিচালক সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

চৌদ্দগ্রামে কেন্দ্র পরিচালক সমাবেশ অনুষ্ঠিত, বিএনপি’র বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে -ডা.সৈয়দ আব্দুলাহ মোহাম্মদ তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা.সৈয়দ আব্দুলাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদকে একটি সাংবিধানিক আইনি ভাবে বৈধতা দিতে সব দলের সাথে বারবার বৈঠক হয়েছে। তবে সংস্কার নিয়ে সব দলই ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ উল্টে গেছে। তারা এ সরকারের ওপর চাপ প্রয়োগ করছে, তারা সংস্কার মানে না। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তারা এখন আরপিও মানে না। তারা সংস্কার মানে না। এখন বিএনপি বলছে গণভোট ও নির্বাচন একইদিনে হতে হবে। তারা এখন তালের রস, আমের রস একসাথে করে ফেলেছে।বিএনপি’র বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে ।
যদি নির্বাচন না হয় তাহলে যারা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে, তারাই একটা সুযোগ নিবে। বিগত সরকারের যে বাংলাদেশ, সংস্কার বিহীন যে বাংলাদেশ মনে হয় যেন বিএনপি সেই জায়গায় ফিরে যেতে চায়। বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে এদেশের মানুষ দিবে না।”
শুকবার সকাল ১১টায় কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটরিয়ামে চৌদ্দগ্রামের সকল কেন্দ্র পরিচালকদের নিয়ে সমাবেশ শেষে সাংবাদিদের এক প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা.,তাহের আরো বলেন, সরকারের সিদ্ধান্ত থেকে যদি সরকার সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে সরকার আর নিরপেক্ষ নেই। এ সরকার যদি নিরপেক্ষতা হারায় এবং কোন দলের প্রতি যদি তাদের আনুগত্য প্রকাশ করে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটা আশঙ্কা তৈরী হবে।”
তিনি আরো বলেন, আরপিও পদ্ধতি, রাস্ট্র সংস্কার ও গণভোট কিছুই মানছে না বিএনপি। বিএনপি বিগত সরকারের পথেই হাটছেন। জাতীয় নির্বাচন ও গণভোট করা সরকার যদি অপকৌশল করে জনগণ আন্দোলনের প্রস্ততি নিবে। এছাড়া সরকার যদি তার নিরপেক্ষতা হারায় তাহলে এদেশের মানুষ এই সরকারের প্রতি আস্থা রাখবে না, দেশের জনগণ আন্দোলনে নামবে।
উপজেলা জামায়াতে আমীর মু মাহফুজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন,উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন এর পরিচালনায় উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম,জামায়াত নেতা আয়ুব আলী ফরায়েজী, সাবেক চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ আমীর শাহ মিজানুর রহমান,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুর রহিম,পৌরসভা জামায়াতের সেক্রেটারী,মোশাররফ হোসেন ওপেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ