July 25, 2026, 10:12 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

অবশেষে ইসির প্রতীকের তালিকায় যুক্ত ‌‘শাপলা কলি’- প্রজ্ঞাপন জারি

ডেস্ক রিপোর্ট

নানা আলোচনা ও নাটকীয় ঘটনার পর অবশেষে নির্বাচন কমিশনের (ইসি) সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তালিকায় শাপলা কলি প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭২ এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করা হলো।

এতে আরও বলা হয়, উপরিউক্ত বিধিমালার বিধি ৯ এর উপ-বিধি (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (১) প্রতিস্থাপিত হবে। এ বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০ এর দফার অধীন স্থগিত করা প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।

গেজেট অনুযায়ী, আর্টিকেল ৯৪ এর ক্ষমতাবলে এবং ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর আলোকে তফসিলভুক্ত প্রতীকের তালিকায় ১০২ নম্বরে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করা হয়েছে। ‘শাপলা কলি’ ছাড়াও আরও তিনটি নতুন প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ফলে মোট প্রতীকের সংখ্যা এখন ১১৯টি।

অন্তর্ভুক্ত প্রতীকগুলো হলো:
আপেল, গরুর গাড়ি, টেলিফোন, আনারস, রকেট, আম, আলমিরা, ঈগল, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চাবি, টেলিভিশন, ডাব, ড্রেসিং টেবিল, ঢেঁকি, তারা, তালা, থালা, দাঁড়িপাল্লা, ফুলের মালা, বই, বক, বাঘ, বটগাছ, বাইসাইকেল, বালতি, বেবী টেক্সি, বৈদ্যুতিক পাখা, রেল ইঞ্জিন, রিকশা, লিচু, লাঙ্গল, উট, শাপলা কলি, সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কেটলি, কুমির, কম্পিউটার, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, চিরুনি, দালান, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, টেবিল, টেবিল ল্যাম্প, টেবিল ঘড়ি, খেজুর গাছ, ট্রাক, ফুটবল, দেওয়াল ঘড়ি, মই, দোতলা বাস, দোয়াত কলম, দোলনা, মোটরগাড়ি, ধানের শীষ, নোঙ্গর, নৌকা (স্থগিত), পাগড়ি, পানির ট্যাপ, পালকি, প্রজাপতি, ফলের ঝুড়ি, ফুলকপি, বৈদ্যুতিক বাল্ব, মগ, মাইক (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, হুঁকা, মোটর সাইকেল, মোড়া, ট্রাক্টর, সিড়ি, সিংহ, সূর্যমুখী, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, কাস্তে, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হ্যান্ডশেক, হেলিকপ্টার এবং মোরগ।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ইসির বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তা দেওয়া হবে না। কমিশন বিবেচনা করে অন্য একটি প্রতীক বরাদ্দ দেবে এবং পরে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ‘শাপলা’ প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না বলে জানিয়ে আসছিল। এ নিয়ে দলটির শীর্ষ নেতৃত্ব ইসির ওপর ক্ষোভও প্রকাশ করছিল। তবে শাপলা কলিতেও সন্তুষ্ট নয় এনসিপি। দলটি এখনো শাপলা প্রতীকে অনড়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ