September 15, 2026, 5:20 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

দক্ষিণ রাউজানে পশ্চিম গুজরায় ৪৬ তম সর্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরা অখিল মহাজনের বাড়ি প্রাঙ্গণে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদের আয়োজনে ৪৬ তম সর্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী (২৯ ও ৩০ অক্টোবর) এই পূজা উৎসবকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশ। পূজার সূচনায় অনুষ্ঠিত হয় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, সন্ধ্যারতি, ধর্মীয় পাল্টা কীর্তন, শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা, শ্রীশ্রী চন্ডীপাঠ, শ্রীমদ্ভগবদ গীতাপাঠ, মায়ের রাজভোগ নিবেদন ও অন্নপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় অনুষ্ঠান।

প্রথম দিনে শ্রীশ্রী জগদ্ধাত্রী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিয়াল প্রদীপ রুদ্র ও কবিয়াল শ্যামল শীলের ধর্মীয় পাল্টা কীর্তন অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিনে শ্রী চয়ন চক্রবর্ত্তীর পরিচালনায় শ্রীশ্রী চন্ডীপাঠ এবং শ্রী প্রদর্শন দেবনাথ ও তাঁর দলের পরিবেশনায় শ্রীমদ্ভগবদ গীতাপাঠ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন জ্যোতির্ময় চৌধুরী (কাজল), আশুতোষ মহাজন, কানু রাম দাশ, প্রদীপ কান্তি মহাজন ও চন্দন বিশ্বাস।

পূজা উদযাপন পরিষদের সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন দেবাশীষ মহাজন (টুন্টু), সুমন মহাজন, বাপ্পি রাম দাশ, বিশ্বনাথ মহাজন, বিপ্লব দাশ (সাপু), প্রণব কান্তি দাশ, রিটন দে, তপন মহাজন (কালু), দীলিপ মহাজন (জোনা), জুয়েল মহাজন ও সত্যরঞ্জন দাশ।

শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুত্তম মহাজন, সাধারণ সম্পাদক শ্রী যীশু মহাজন, অর্থ সম্পাদক জয় মহাজনসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

উক্ত মহতী ধর্মীয় উৎসবে দূর-দূরান্ত থেকে আগত হাজারো নারী-পুরুষ ভক্তদের উপস্থিতিতে পূজা মণ্ডপ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ভক্তিমূলক সঙ্গীত ও ধর্মীয় আবহে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ