July 25, 2026, 6:40 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

বাগেরহাটে সেতুর নিচ থেকে অচেতন অবস্থায় ব্যবসায়ী উদ্ধার, হাসপাতালে নিলে মৃত্যু হয়

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাট শহরের মুনিগঞ্জ সেতুর নিচের পিলারের বেজমেন্ট থেকে অচেতন অবস্থায় ইব্রাহিম শেখ (৬০) নামের এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ) সকালে স্থাণীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির ঘন্টা দুয়েক পরে সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। তার পায়ে আঘাতের চিহ্ন ছিল। তিনি সাদা পাঞ্জাবি ও পায়জামা পরিহিত ছিলেন। পায়ে কালো রংয়ের জুতা ও মুজা ছিল।

নিহত ব্যবসায়ী ইব্রাহিম শেখ বাগেরহাট শহরের নোনাডাঙ্গা এলাকার বাবর আলী শেখের ছেলে।রাজধানীর শাহজালালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকায় ব্যবসা করার সুবাদে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ঢাকায় থাকতেন। তবে এলাকায় আসলে সদর উপজেলার কান্দাপাড়া এলাকায় শ্বশুর বাড়ির পাশে নির্মান করা নিজ বাড়িতে অবস্থান করতেন।

স্থানীয়দের দাবি, কান্দাপাড়া এলাকার ওই বাড়ি বিক্রির জন্য তিনি ঢাকা থেকে বাগেরহাটে এসেছিলেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার স্ত্রী ও দুই মেয়ে বাগেরহাটে এসে পৌছায়নি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, হাসপাতালে মরদেহের সুরতহাল হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে এখনও কেই কোন অভিযোগ দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ