September 15, 2026, 8:49 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগেরহাটের বিভিন্ন থানায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তরফদার রবিউল ইসলাম

৩০ অক্টোবর ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জেলার বিভিন্ন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে যুবদল কচুয়া উপজেলা শাখার উদ্যোগে এক শোভাযাত্রা ও পথসভার আয়োজন করা হয়। পরে তারা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করে।

গতকাল বিকেলে কচুয়া উপজেলা বিজয় চত্বরে অনুষ্ঠিত এ পথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মহিউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন ও শেখ হুমায়ুন কবির।

যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিকদার মশিউর রহমান মুক্তা সভা সঞ্চালনা করেন। সভায় কচুয়া যুবদল নেতা মিন্টুর হত্যাকারীদের বিচার ও অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বক্তারা বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুবদলের সব নেতা কর্মী মাঠে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। পরে কচুয়া উপজেলার সামনে বিজয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

একইদিন বিকেলে জেলার মোল্লাহাটে বিরামহীন বৃষ্টিতে ভিজে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ চত্বরে এসে শেষ হয়।

মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ