September 15, 2026, 2:14 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রূপগঞ্জের কামসাইর গ্রামে যুবকদের উদ্যোগে মিনি বার ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

“মাদককে না বলি খেলাধুলায় অংশগ্রহণ করি” এই স্লোগানকে সামনে রেখে গতকাল ২৮ ই অক্টোবর মঙ্গলবার রাত আনুমানিক ৯ ঘটিকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার কামসাইর গ্রামে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ফাইনাল ফুটবল ম্যাচ।

স্থানীয় বালুর মাঠে আয়োজিত এই খেলায় মুখোমুখি হয় খাপাড়া স্পোর্টিং ক্লাব এবং নদ্দা ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। ম্যাচটির নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে খাপাড়া স্পোর্টিং ক্লাব জয় লাভ করে।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: নুর হোসেন বেপারী- সভাপতি ৩নং ওয়ার্ড বিএনপি, মো: তারা মিয়া -সাধারণ সম্পাদক, আফাজউদ্দীন -সহসভাপতি ৩নং ওয়ার্ড বিএনপি, ইস্রাফিল কাজী- সভাপতি যুবদল ৩নং ওয়ার্ড, তাজমল -সাধারণ সম্পাদক যুবদল, আবদুল সাত্তার – সাংগঠনিক সম্পাদক যুবদল, মাসুদ- সভাপতি ছাত্রদল ৩নং ওয়ার্ড, আমির হামজা – সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল রূপগঞ্জ থানা, মো: সোহেল খান- সাবেক সভাপতি কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদল। মোঃ রুহুল খা- সভাপতি স্বেচ্ছাসেবক দল ৩নং ওয়ার্ড।

অতিথিরা বলেন তোমরা যদি নিয়মিত খেলাধুলা কর তাহলে শরীর থাকবে সুস্থ, মন হবে প্রফুল্ল এবং খেলাধুলার করার জন্য একটি বড় মাঠের ব্যবস্থা করে দিব। তোমরা মাদকদ্রব্য থেকে দুরে থাকতে হবে।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ