September 15, 2026, 4:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫ শতাধিক দরিদ্র-দুস্থ রোগী পেল ফ্রী চিকিৎসাসেবা

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

সাভারের আশুলিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৫ শতাধিক দরিদ্র ও দুস্থ রোগী পেল বিনামূল্যে চিকিৎসা সেবা।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪ পর্যন্ত আশুলিয়ার গ্রামীন কনভেনশন হলে ৮১ ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে ও জামগড়া আর্মি ক্যাম্পের আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

এমসয় জামগড়া আর্মি ক্যাম্প জানান,সাভার সেনানিবাস থেকে ৬ বিশেষজ্ঞ চিকিৎসকসহ সর্বমোট ২০ জনের মেডিকেল টিম পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন। এসময় চক্ষু, চর্ম, গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞের পাশাপাশি অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এখানে সেবা নিতে আসা রোগীরা বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে সেনবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেবা নিতে আসা সাহাদাত (৩৫) নামের একজন বলেন, আমি একজন রিক্সা চালক। দীর্ঘ দিন যাবত মাজার ব্যাথায় ভুগতেছিলাম। হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে গেলে এই ট্রেস্ট সেই ট্রেস্ট দিয়ে হাতে কাগজ ধরাই দেয়। রিক্সা চালাইয়ে আর কত টাকাই কামাই করি, পরে শুনলাম আজকে এই সেনাবাহিনীর ফ্রী মেডিকেলের কথা, তাই চলে আসলাম। অনেক সুন্দর ভাবে ডাক্তার দেখলো, প্রেশক্রিপশন করে দিছে আবার বিনা মূল্যে ঔষধও দিলো। সেনাবাহিনীর এই উদ্যোগ আমার মত অসহায় মানুষের জন্য অনেক উপকারী।

মালেকা বেগম (৪৫) নামে এক নারী পোশাক শ্রমিক বলেন, আমি নাসা গ্রুপে চাকরী করতাম। কারখানা বন্ধ হয়ে গেছে, এখন চাকরী নাই। গার্মেন্টস এ কাজ করার ফলে সারা শরীর খালী চুলকায়। টাকার অভাবে চিকিৎসা করতে পারি নাই। পরে শুনলাম আর্মিরা নাকি বিনামূল্যে চিকিৎসা করতেছে তাই আসলাম। তারা চিকিৎসাও দিছে আবার ঔষধও দিছে। আমি এই সেবা পেয়ে অনেক খুশি। আমি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই।

এবিষয়ে জামগড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো.সজীবুল ইসলাম বলেন, আশুলিয়ায় শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসী, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী নির্মূলে নিয়মিত কঠোর অভিযানিক কর্মকান্ডের সময় দেখা যায় অনেক দুস্থ, গরিব, কর্মহীন ও ভাসমান জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই সেনাবাহিনীর পক্ষ থেকে ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, সাভার সেনানিবাস থেকে ৬ বিশেষজ্ঞ চিকিৎসকসহ সর্বমোট ২০ জনের মেডিকেল টিম পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন। চক্ষু, চর্ম, গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞের পাশাপাশি অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ