September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

তালা প্রতিনিধি

তারুণ্যের উৎসব উপলক্ষে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ- প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, তালা শাখার উদ্যোগে গ্রাহক সেবা পক্ষ ২০২৫ উদযাপন হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) সকালে ব্যাংকের তালা শাখা প্রাঙ্গণে গ্রাহক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ মুজিবুর রহমান।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক তালা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ চুন্নু মিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হালিমা খাতুন ও খুলনা আঞ্চলিক কার্যালয়ের অফিসার আলমগীর হোসেন।

তালার শাখার অফিসার নাজমুল হক’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে তালা শাখার অফিসার জাহেদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, সাংবাদিক জুলফিকার রায়হান, গ্রাহক শাহিনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সাংবাদিক, ব্যাংকের কর্মকর্তা, নারী-পুরুষ গ্রাহক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে ব্যাংকের সেবার মানোন্নয়ন, গ্রাহক সন্তুষ্টি ও ব্যাংকের নতুন পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ