July 25, 2026, 6:41 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

ঝালকাঠিতে ট্রাকের চাপায় পথচারি নিহত, আহত -১, ট্রাক আটক

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনের সড়কে ট্রাক চাপায় পথচারি মো. আলম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. কবির হোসেন (৫৮)।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কের ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধানসিঁড়ি ইউপির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন আলম ও কবির হোসেন। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মো. কবির হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত আলম মৃত ফজলে আলীর ছেলে। তার বাড়ি ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাঠি এলাকায়। আহত কবির হোসেন মৃত মোসলেম আলীর ছেলে। তিনি ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি এলাকার বাসিন্দা। নিহত আলমের মরদেহ বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, ট্রাক চাপায় একজন নিহত এবং একজন আহতের ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ