September 15, 2026, 8:46 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

হাসিনা প্রথম ফ্যাসিবাদের সূচনা করে ২০০৬ সালের ২৮ অক্টোবর- রিজভী

ডেস্ক রিপোর্ট

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘হাসিনার প্রথম ফ্যাসিবাদের সূচনা করে ২০০৬ সালের ২৮ অক্টোবর। সেদিনের মর্মান্তিকতা ও নিষ্ঠুরতা গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে।

ঠাণ্ডা মাথায় আঘাত করার পর মাটিতে শুয়ে পড়া মানুষের ওপর নারকীয় নৃত্যের উল্লাস ছিল এক ভয়াবহতা। শুধু বাংলাদেশের মানুষ নয়, স্বয়ং জাতিসংঘের মহাসচিবও এই ঘটনার নিন্দা করেছিলেন।

মঙ্গলবার  (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘লগি-বৈঠার লাশতন্ত্র থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান : ২৮ অক্টোবর প্রেক্ষিত’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, ‘চারদলীয় জোট তো হাসিনার মতো ফ্যাসিবাদ তৈরি করেনি। যে এসপি হবে ছাত্রলীগের লোক, ডিআইজি হবে আওয়ামী লীগের লোক। এভাবে হাসিনা প্রশাসন সাজিয়েছেন।

তিনি আরও বলেন, ‘নতুন প্রজন্ম কোনো পুরনো পরিস্থিতি না ভেবে নতুন কিছু ভাবছে এবং এই নতুন ভাবনা দিয়েই আমাদের দেশকে গড়ে তুলতে হবে। আন্দোলন-সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে, জাতীয়তাবাদী ছাত্রদল-ইসলামী ছাত্রশিবির-বামপন্থী-ডানপন্থী যে-ই হোক সবাই নিজস্ব মতামত নিয়ে, নিজস্ব চিন্তা নিয়ে, পারস্পরিক ডিসকোর্স, ডিসকাশন এবং আলোচনা-সমালোচনার মধ্যেও কোনো কোনো জায়গায় একটা সিম্পল পয়েন্টে আবার আমাদের একত্রিত থেকে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাঁচাতে হবে।

রিজভী বলেন, যে কায়দায় নাৎসিবাদের যে সংগঠন তৈরি করা হয়, ঠিক একই কায়দায় তিনি ফ্যাসিবাদ কায়েম করেছেন। ফ্যাসিস্টদের যেন কোনো পুনরাবৃত্তি না হয়; তারা যা যা করেছে, তার পাল্টা কাজগুলো করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ