September 15, 2026, 2:14 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

দৌলতপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাতীয় দৈনিক আমার বার্তা সংবাদদাতা মো. শাহ আলম ও প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য দৌলতপুর উপজেলা দৈনিক ইনকিলাব এর সংবাদদাতা মো. আমিনুল ইসলাম বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক “মিথ্যা” মামলা প্রত্যাহারের দাবিতে দৌলতপুর উপজেলা প্রেসক্লাব এর পক্ষ থেকে (২৮ অক্টোবর) মঙ্গলবার বেলা ১১টার সময় দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মামুন মিয়া পলাশের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শাহ আলম, প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য মো: আমিনুল ইসলাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, আতিকুর রহমান প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মিজানুর রহমান প্রেসক্লাবের সদস্য মোঃ মাসউদুর রহমান, আমিনুর রহমান সহ অনান্যরা।

আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে সাংবাদিক মো. শাহ আলম ও আমিনুল ইসলাম এর বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

এসময় তারা আরো বলেন যদি তদন্ত সাপেক্ষে সাংবাদিক মো. শাহ আলম ও আমিনুল ইসলামকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি না দেওয়া হলে পরবর্তীতে নতুন কর্মসূচী দেওয়া হবে।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ