September 15, 2026, 8:52 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

প্রাকৃতিক দুর্যোগ আমাদের আঘাত করলেও ‘দুর্যোগকে জয় করে আমরা এগিয়ে যাব’

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসান বলেছেন, ‘প্রাকৃতিক দুর্যোগ আমাদের বারবার আঘাত করলেও আমরা হতাশ হই না, বরং নতুন উদ্যমে সামনে এগিয়ে যাই। দুর্যোগকে জয় করে আমরা এগিয়ে যাব।’

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার ফাশিয়াতলা গ্রামে নবনির্মিত বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান আরও বলেন, ‘সরকার জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। ঘূর্ণিঝড়, বন্যা বা জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে জনগণকে সুরক্ষায় এসব আশ্রয়কেন্দ্র হবে নিরাপদ দুর্গ। একইসঙ্গে এই কেন্দ্রগুলো শিক্ষা, সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমেও ব্যবহার করা যাবে। জনগণের সম্পৃক্ততা থাকলে যেকোনো সংকট আমরা সহজেই মোকাবিলা করতে পারব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ