September 15, 2026, 4:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরাইলের ড্রোন ও ট্যাঙ্ক হামলা

আর্ন্তজাতিক ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলের কাফার কিলার এলাকায় নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী (ইউনিফিল) ইসরাইলি ড্রোন ও ট্যাঙ্ক হামলার শিকার হয়েছে। তবে এ ঘটনায় কোনো শান্তিরক্ষী আহত বা নিহত হয়নি।

ইউনিফিল এক বিবৃতিতে জানিয়েছে, “ইসরাইলি হামলা নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১ এবং লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন করে। এটি দক্ষিণ লেবাননে নিরাপত্তা পরিষদের নির্দেশিত কাজ বাস্তবায়নকারী শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে।”

শান্তিরক্ষা মিশন জানিয়েছে, একটি ইসরাইলি ড্রোন ইউনিফিল টহল দলের ওপর দিয়ে উড়ে বেড়াতে দেখা যায়। শান্তিরক্ষী বাহিনী সেই ড্রোনকে নির্মূল করার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইউনিফিল ১৯৭৮ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে। গত নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে সংঘটিত যুদ্ধের পর কার্যকর হওয়া যুদ্ধবিরতির সত্ত্বেও ইসরাইল লেবাননের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। কখনও ড্রোন এবং কখনও বিমান হামলা দিয়ে স্থানীয় মানুষ ও নিরাপত্তা বাহিনীর লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে।

২০২৫ সালের জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কথা থাকলেও, ইসরাইল এখনও পাঁচটি সীমান্তে সেনাদের বহাল রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ