July 25, 2026, 11:19 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃসুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি

সারা দেশব্যাপী গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বাদ আছর বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পিআর সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল কালীগঞ্জ সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা কমপ্লেক্রের সামনে সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা আমির হাজী আফতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো. খায়রুল হাসান। কালীগঞ্জ পৌরসভা জামায়াতের আমির মাওলানা মো. আমিমুল এহসান এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের শুরা সদস্য মো. মোখলেছুর রহমান খান, উপজেলা নায়েবে আমীর মাওলানা মো. বদিউজ্জামান ও মাওলঅনা মো. শফিউল্লাহ প্রমূখ। এ সময় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ