September 15, 2026, 8:02 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

রাতভর সংঘর্ষের পর আগামীকাল মঙ্গলবার থেকে আশুলিয়ার সিটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মীর আকতার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৮ অক্টোবর (মঙ্গলবার) থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও চারটি আবাসিক হলের শিক্ষার্থীদের সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়তে হবে।

কথা কাটাকাটির জেরে রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সংঘর্ষ চলে প্রায় ৭ ঘণ্টা ধরে। রাতভর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় এলাকা। সোমবার সকালে সংঘর্ষ থামলেও থমথমে অবস্থা বিরাজ করে সাভারের আশুলিয়ার সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এলাকায়। সংঘর্ষে আহত অনেক শিক্ষার্থী আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার সকালে সিটি বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কাচের টুকরা ও ভাঙা আসবাবপত্র। পুরো ভবনজুড়ে অচলাবস্থা বিরাজ করছে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ১৫টি গাড়িতে।

সংঘর্ষের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় দুটির সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। আতঙ্কে অনেক শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা যায়। এ অবস্থায় সকালে সিটি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা। তারা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিপূরণের আশ্বাস দেন।

এ বিষয়ে জানতে চাইলে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ডিন বিমল চন্দ্র দাস বলেন, সিটি বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার জন্য দায়ীদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, সংঘর্ষ ও ভাঙচুরে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা।

এদিকে সিটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আবু জায়েদ দাবি করেন, ‘ঘটনা পূর্বপরিকল্পিত না হলে এমন নৃশংসতা চালানো সম্ভব হতো না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ