July 25, 2026, 7:01 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

প্রায় ২২ ঘণ্টা পর উত্তরা-মতিঝিল মেট্রোরেল পুনরায় চালু হয়েছে

ডেস্ক রিপোর্ট

সোমবার (২৭ অক্টোবর) প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর বেলা ১১টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুনরায় চালু হয়েছে মেট্রোরেল চলাচল।

এর আগে, রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহতের ঘটনায় পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এরপর বেলা ৩টার দিকে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় শুরু হয়। সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হলেও পুরো রুট তখনও বন্ধ ছিল।

সোমবার সকালে মেট্রোরেলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে চালু করা হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

মেট্রোরেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার দুপুরে সেবা বন্ধ হওয়ার পর বিকেল ৩টা থেকে উত্তরা–আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়। পরে সাত ঘণ্টা পর, বিকেল সোয়া ৭টায় শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত সেবা পুনরায় চালু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ