September 15, 2026, 4:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছে; উপস্থিত থাকলেন ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আরেক যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে এ যুদ্ধবিরতি স্বাক্ষর করে দুপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আসিয়ান সম্মেলনের ফাঁকে এ চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চর্নভিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন ম্যানেত।

ট্রাম্প বলেন, আমরা এমন কিছু করেছি যা অনেকেই অসম্ভব বলে ভেবেছিল। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন এ যুদ্ধবিরতি স্বাক্ষরকে ‘টেকসই শান্তির ভিত্তি স্থাপনকারী পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন ম্যানেত বলেন, এটি ‘এক ঐতিহাসিক দিন।’

প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী প্রথম ধাপে থাইল্যান্ড ১৮ জন কম্বোডিয়ান সৈন্যকে মুক্তি দেবে এবং সীমান্তবর্তী এলাকা থেকে ভারী অস্ত্র ও স্থলমাইন অপসারণ করবে। পরিস্থিতি পর্যবেক্ষণে মালয়েশিয়ার সেনারা সেখানে মোতায়েন থাকবে।

উল্লেখ্য, থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় ১৯০৭ সালের ফরাসি উপনিবেশিক যুগের সীমারেখা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি লাওস সীমান্তবর্তী অঞ্চল ও প্রাচীন আংকর সাম্রাজ্যের কয়েকটি মন্দির এলাকাকে ঘিরে নতুন করে সংঘাতের সূত্রপাত হয়েছিল।

চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প কম্বোডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ার সঙ্গে আলাদা বাণিজ্য চুক্তিও করেন। এসব চুক্তির আওতায় তিন দেশ যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যসহ বিভিন্ন রপ্তানি পণ্যে শুল্ক প্রতিবন্ধকতা কমাতে সম্মত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের আরোপিত ১৯ শতাংশ শুল্ক অপরিবর্তিত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ