September 15, 2026, 5:20 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদে ছাত্রশিবিরের দারসুল কুরআন অনুষ্ঠিত ‎

শফিকুল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টার 

নোয়াখালীতে ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সারাদেশে ঘোষিত সপ্তাহব্যাপী কুরআন প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর শহর শাখার উদ্যোগে শনিবার পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে “দারসুল কুরআন” প্রোগ্রাম।

‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌর শাখার নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান। তিনি কুরআনের আলোকে নৈতিক সমাজ গঠনে ছাত্রসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, “যে জাতি কুরআনের শিক্ষায় আলোকিত হবে, সেই জাতিকে কেউ অন্ধকারে ঠেলে দিতে পারবে না।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা সেক্রেটারি মিজানুর রহমান, জেলা দাওয়াহ সম্পাদক রাকিব মাহমুদ, শহর শাখার সভাপতি রফিকুল ইসলাম রাকিব, সেক্রেটারি ইউসুফ আল মুজাহিদ ও সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম।

‎দারসুল কুরআনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এমন উদ্যোগ তাদের কুরআনের জ্ঞান ও চেতনায় উজ্জীবিত করেছে। তারা নিয়মিতভাবে এই ধরনের ধর্মীয় ও নৈতিক প্রশিক্ষণমূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

‎অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ