October 30, 2026, 10:51 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

রাজবাড়ীতে এয়ার কম্প্রেসার বিষ্ফোরণে আহত-১

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে মোটর মেকানিকের দোকানের এয়ার কম্প্রেসার মেশিন (হাওয়ার মেশিন) বিষ্ফোরিত হয়ে মিলন মওলা (৫৫) নামের একজন মারাত্বকভাবে আহতের ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌর শহরের চরলক্ষীপুর গ্রামের তালতলা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে একটি মোটর মেকানিকের দোকানে এই দুর্ঘটনাটি ঘটে।

দূর্ঘটনায় আহত মো. মিলন মওলা  শহরের ধুঞ্চি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার স্থানীয় নজর মওলার ছেলে। মিলন মওলা নিজেই দোকানে মেকানিকের কাজ করতেন।

প্রতক্ষদর্শী সূত্র জানায়, প্রতিদিনের মতই মিলন মওলা তার দোকানে কাজ করছিলেন। এসময় হঠাৎ সজোরে বিকট একটি শব্দ শোনা হয়। তখন আশেপাশের লোক  দৌঁড়ে আসলে মিলনকে দোকানের ভেতর থেকে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। বিষ্পোরণে মিলনের হাত-পাসহ কয়েকটি স্থানে মারাত্বক ক্ষত তৈরি হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নুরুল ইসলাম আজম বলেন, আহত অবস্থায় মিলন নামে একজনকে নিয়ে আসা হয়েছিল। তার হাত-পা সহ কয়েকটি স্থানে মারাত্বক ক্ষত হয়েছে। অনেক স্থানের মাংসপেশি থেকে মাংস বিছিন্ন হয়ে গেছে। প্রাথমিক পর্যায়ের সকল চিকিৎসা তাকে দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. জাকির হোসেন বলেন, এয়ার কম্প্রেসার ব্যবহারের কিছু নিয়ম মানতে হয়। অনেকদিন ব্যবহারের ফলে মরিচা পরে এটি দুর্বল হয়ে পরে। এয়ার কম্প্রেসার ব্যবহারে মানুষকে আরও সচেতনতা অবলম্বন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ