July 25, 2026, 5:48 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নাসিম আকন নিহত, উপজেলা জুড়ে শোক

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক (পদ স্থগিত) নাসিম উদ্দিন আকন নিহত হয়েছে।

শনিবার পৌনে ১২ টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত এ্যাম্বুলেন্সে তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়ে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জরুরি বিভাগের চিকিৎসকের সাথে কথা বলে বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন।

রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সায়েম আকন মোটর সাইকেল চালক আহত শহিদুল ইসলামের বরাদ দিয়ে জানান, নলবুনিয়া এলাকার একটি ঠিকাদারী কাজ পরিদর্শন শেষে মোটর সাইকেল চালক শহিদুলের মোটর সাইকেলে রাজাপুরে ফিরছিলেন। এসময় পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটর সাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের আরোহী নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় ধাক্কা খেয়ে ডোবায় পরে যায়। তাকে কর্দমাক্ত অবস্থায়মতাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

রাজাপুর থানার পরিদর্শক তদন্ত আবুল মালেক জানান, সংযোগ সড়ক থেকে নাসিম আকনকে বহনকারী মোটর সাইকেলটি মেইল সড়কে ওঠার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুত গতির পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটর সাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়। এসে মোটর সাইকেল ও নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় মাথায় ধাক্কা খেয়ে পাশের ডোবায় পরে যায়। ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থলে রয়েছে জানিয়ে তিনি জানান, গাড়ি ও চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে তার মৃত্যুর খবরে রাজাপুর সাংবাদিক ক্লাব ও বিভিন্ন সংগঠন ও মহলসহ পুরো উপজেলা জুড়ে শোক বিরাজ করছে। খবর শুনে কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

শোকে মুহ্যমান কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, তাকে হারিয়ে ভাষা হারিয়ে ফেলেছি। তিনি ছিল উপজেলা বিএনপি তথা সাধারন মানুষের ভরসাস্থল। দলের অপূরনীয় ক্ষতি হয়ে গেল। আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুক। আগামীকাল রোববার সকাল ১০ টায় রাজাপুর পাইলট স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ