September 15, 2026, 2:14 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু

সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাটে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে সাফায়ান নামে ২ বছরের এক শিশু মারা গেছে। উপজেলার সৈয়দমহল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত শিশু বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকার মুফতি মাসুম বিল্লাহ এর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শিশুটির বাবা মুফতি মাসুম বিল্লাহ ফকিরহাট উপজেলার আড়ুয়াডাঙ্গায় ইসলামপুর মাদ্রাসার শিক্ষক। এখানে চাকুরীর সুবাদে তিনি পরিবার নিয়ে সৈয়দমহল্লা এলাকায় একটি ভাড়াবাসায় বসবাস করে আসছেন।

শনিবার (২৫ অক্টোবর) সকালে শিশুটি খেলার সময় পরিবারের অজান্তে ওই ভাড়াবাসার পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুজাখুজি করতে থাকেন। একপর্যায়ে শিশুটিকে পানিতে ভাসতে দেখে  দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন।

এদিকে, দাফনের জন্য শিশুর মরদেহ পরিবারের লোকজন বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।

উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তারিফ হোসেন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শিশুটি পানিতে ডুবে মারা গেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি এখনো পর্যন্ত কেউ অবগত করেনি।  #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ