September 15, 2026, 5:14 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় বিদ্যুতায়িত হয়ে ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি  

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বড় কাঠালিয়া গ্রামে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে আব্দুল খালেক ফরাজী (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বড় কাঠালিয়ায় রাজাপুর-কাঁঠালিয়া মহাসড়কের পাশে গাছের ডাল কাটার সময় এ এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আব্দুল খালেক ফরাজী বাড়ির পাশে গাছের ডাল কাটতে ওঠেন। এ সময় গাছের সঙ্গে থাকা হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনে স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেনলা বলেন, পরিবার কোনো অভিযোগ না করায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ