October 30, 2026, 10:52 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

রাজাুপুরে দোকান ভাঙচুর করে মালপত্র লুট ও জমি দখল করে ঘর উত্তোলনে উত্তেজনা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পৃথক দুই ঘটনায় দোকানঘর ভাঙচুর করে লুটপাট এবং বিরোধীয় জমিতে ঘর উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকালে উপজেলার সরকারি কলেজ ও বাশতলা এলাকায় এ ঘটনাগুলো ঘটে। ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার সকালে রাজাপুর উপজেলার বাঘরী বাঁশতলা গ্রামে মৃত এন্তাজ উদ্দিন হাওলাদারের ছেলে লাল মিয়া হাওলাদার অভিযোগ করে জানান, শাহজাহানের ছেলে মোঃ মহিবুল্লাহ সহ কয়েকজন তার ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলে নিয়ে কাঠের ঘর তুলে এবং কাঁটাতারের সিমানা দেয়। বাধা দিতে গেলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং লাঠিসোটা, দা, কুড়ালসহ দেশীয় অ স্ত্র দেখিয়ে ভ য়ভী তি ও খু নের হু মকি দেয়।

অভিযোগের বিষয়ে মহিবুল্লাহ জানান, পৈত্রিক জমিতে ঘর উত্তোলন ও বেড়া দিয়ে সীমানা পিলার বসিয়ে তাদের ১১ শতাংশ জমি বুঝে নিয়েছেন। জমির সর্বশেষ মাঠ রেকর্ডও রয়েছে তাদের। কারও জমি দখল করা হয়নি।

অপর দিকে রাজাপুর সরকারি কলেজ এলাকায় শুক্রবার ভোর রাতে মৃত খলিলুর রহমান মোল্লার ছেলে প্রবাসী মোঃ হানিফ মোল্লার মালিকানাধীন দোকানঘর ভাঙচুর করে মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।

প্রবাসীর স্ত্রী মনি আক্তার শুক্রবার সকালে রাজাপুর থানায় অভিযোগ করে জানান, রাজাপুর কলেজ এলাকার মৃত সেকেন্ডার আলীর ছেলে নুরুল হুদার নেতৃত্বে একদল লোক দোকানঘরটি ভেঙে আনুমানিক ১৫ থেকে ২০ ফুট পূর্ব দিকে সরিয়ে ফেলে এবং দোকানের ভিতরে থাকা মালামাল নিয়ে যায়।

তিনি আরও জানান, দোকানঘরটি তাদের ক্রয়কৃত ও তফসিলভুক্ত জমির উপর অবস্থিত। তার স্বামী হানিফ মোল্লা ২০২৩ সালে জমি ক্রয় করে ২ শতাংশ জায়গায় দোকানঘর নির্মাণ করেন এবং ভোগদখল করে আসছেন। অভিযুক্ত নুরুল হুদার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

রাজাপুর থানার এসআই মিরাজুল ইসলাম জানান, দোকানঘর ভাঙচুরের ঘটনাটি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। অপর জমি দখলের ঘটনায় কাজ বন্ধ করে উভয় পক্ষের কাগজপত্র নিয়ে থানায় ডাকা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ