September 15, 2026, 3:45 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানা পুলিশ কর্তৃক ৫০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার:২

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

গত ২৩ অক্টোবর ২০২৫ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কুঠিপাড়া গ্রামস্থ কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে পদ্মা নদীর ধার হতে সকাল ১১:৩০ টায় দুইজন মাদককারবারিকে ৫০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মোঃ গোলাম মোস্তফা(৪৬) ও ২। আব্দুর রশিদ(৪০)। মোঃ গোলাম মোস্তফা চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বকচর গ্রামের মৃত হাববুর রহমানের পুত্র এবং আব্দুর রশিদ একই জেলার একই থানার একই গ্রামের মৃত নোমান আলী মন্ডলের পুত্র ।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্স-সহ গত ২৩ অক্টোবর ২০২৫ খ্রি. সকাল ১১:১০ টায় গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুইজন ব্যক্তি নৌকায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে গোদাগাড়ী থানাধীন কুঠিপাড়া গ্রামস্থ কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে পদ্মা নদীর ধারে অবস্থান করছিল।

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্স-সহ গত ২৩ অক্টোবর ২০২৫ খ্রি. সকাল ১১:২৫ টায় অভিযান পরিচালনা করে। এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে সকাল ১১:৩০ টায় গোদাগাড়ী থানা পুলিশ অভিযুক্ত মোঃ গোলাম মোস্তফার দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজার করার ব্যাগের ভিতর হতে ৫টি সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৫০০ গ্রাম হেরোইন-সহ তাদেরকে গ্রেফতার করে।

হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত ও অজ্ঞতানামা ২/৩ জন অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ