September 15, 2026, 2:55 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভুয়া ‘এন্টার্ন ডাক্তার’ আটক

মোঃওবাইদুল হক, যশোর প্রতিনিধি

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে এক ভুয়া ‘এন্টার্ন ডাক্তার’-কে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আটককৃতের নাম নীলা মল্লিক (২৫)। তিনি বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার কার্ত্তিকদিয়া গ্রামের বাসিন্দা। পিতা—জাহিদ মল্লিক।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে অ্যাপ্রন পরিহিত অবস্থায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন নিলা।

নিজেকে এন্টার্ন ডাক্তার পরিচয় দিয়ে রোগী সেবায় সম্পৃক্ত হতে চাইলে স্টাফদের সন্দেহ হয়। পরে হাসপাতালের কর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নীলা মল্লিক অসংগত ও বিভ্রান্তিকর তথ্য দেন।

তিনি নিজেকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স হিসেবে পরিচয় দেন, কিন্তু প্রাথমিক অনুসন্ধানে তার দাবির সত্যতা মেলেনি।পরবর্তীতে হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে হেফাজতে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ