September 15, 2026, 5:08 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়তাবাদী মহিলা দলের বর্ধিত সভা অনুষ্ঠিত

সুমন আলী

  • ­বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়তাবাদী মহিলা দলের বর্ধিত সভা অনুষ্ঠিত
    শেখ সুমন আলী ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়তাবাদী মহিলা দলের যৌথ উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৩/১০/২৫) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও মহিলা দলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, নোমান আল মেহদী, ফকির শহিদুল আলম,কবির আহমেদ,এম সালাম, রফিকুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী কলিনা বেগম এবং সাধারণ সম্পাদক নুরজাহান বেগম । সভায় সভাপতিত্ব করেন ফকিরহাট সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোড়ল সাহিদুল ইসলাম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ জিয়া।
বক্তারা বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, জামায়াতে ইসলামী এখন বিভ্রান্তিমূলক রাজনীতি করে বিএনপির আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছে। বিএনপি একটি জাতীয়তাবাদী গণদল, যার লক্ষ্য দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা। তাই জামায়াতের সুযোগসন্ধানী রাজনীতির ফাঁদে কেউ যেন না পড়ে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় নেতারা দলীয় শৃঙ্খলা বজায় রেখে তৃণমূল পর্যায়ে সংগঠন আরও শক্তিশালী করার নির্দেশ দেন এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ