July 25, 2026, 7:36 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

এবার ইসরায়েলের উপর চটলেন ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক

ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ফিলিস্তিনের পশ্চিমতীর অধিগ্রহণ করার কোনো উদ্যোগকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে না। এমন কাজ করলে ইসরায়েলকে কঠিন ক্ষতির মুখে পড়তে হবে এবং যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে হবে।

টাইম ম্যাগাজিনকে ট্রাম্পের দেওয়া এক সাক্ষাৎকারের বরাতে বৃহস্পতিবার (২৩অক্টোবর) দ্য টাইমস অব ইসরায়েল এ-সংক্রান্ত খবর প্রকাশ করেছে।

ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিমতীর অধিগ্রহণের উদ্যোগ নিলে ট্রাম্প প্রশাসন কি পদক্ষেপ নিবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি হবে না, কারণ আমি আরব দেশগুলোকে কথা দিয়েছি। আমাদের প্রতি আরবদের অনেক সমর্থন রয়েছে। ইসরায়েল পশ্চিমতীর অধিগ্রহণ করতে পারবে না, কারণ আমি আরবদের কথা দিয়েছি। যদি ইসরায়েল এমন কিছু করে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে তারা।

ইসরায়েলি সরকারের উগ্রপন্থি এমপি-মন্ত্রীরা যখন পুরো পশ্চিমতীর অধিগ্রহণের জন্য চাপ দিচ্ছেন এবং এ ব্যাপারে জনমত গঠনে প্রচারণা চালাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে ট্রাম্পের এমন কড়া মন্তব্য সামনে এলো।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, তিনি গাজা উপত্যকা পরিদর্শনের পরিকল্পনা করছেন, যদিও তিনি এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।

উল্লেখ্য, পশ্চিম তীর নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি এবারই প্রথম নয়। এর আগে সেপ্টেম্বরেও তিনি ওভাল অফিসে সাংবাদিকদের বলেছিলেন, অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেবেন না। ইসরায়েলের কিছু উগ্র ডানপন্থি নেতা পশ্চিম তীর যুক্ত করে সেখানে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনাকে ধূলিসাৎ করতে চাইছেন। তাদের সেই আহ্বান নাকচ করে দিয়ে ট্রাম্প বলেছিলেন, আমি পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেব না, কোনোভাবেই না। যথেষ্ট হয়েছে, এবার থামতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ