September 15, 2026, 5:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ইমামকে ইসকনের হুমকি ও অপহরণ ঘটনা উদ্বেগজনক: জমিয়তে উলামা

ডেস্ক রিপোর্ট

টঙ্গী থেকে এক ইমামকে বারবার হুমকি দেওয়া, পরে অপহরণ করে পঞ্চগড়ে নিয়ে গিয়ে হাত-পা শিকল দিয়ে বেঁধে ফেলে রাখার ঘটনা একটি জঘন্য, অমানবিক ও সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজ, যা কোনো সভ্য রাষ্ট্রে মেনে নেওয়া যায় না।

বৃহস্পতিবার ২৩ (অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগের সঙ্গে বলেন, ইসকনের মতো একটি সংগঠনের বিরুদ্ধে বারবার ধর্মীয় উস্কানি, আলেম সমাজকে অপমান ও নির্যাতনের অভিযোগ উঠছে, অথচ প্রশাসন নীরবতা পালন করে যাচ্ছে।

বিবৃতিতে জমিয়ত নেতারা আরো বলেন, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে এমন বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না। যদি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে জনমনে ক্ষোভ বাড়বে এবং দেশের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে।

তারা অপহরণে জড়িত ইসকন সংশ্লিষ্টদের দ্রুত সনাক্ত ও গ্রেফতার করতে, অপহৃত ইমামের চিকিৎসা নিশ্চিত করতে, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী এসব অপকর্মের জন্য ইসকনের কার্যক্রমের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিতে এবং দেশের ইমাম-আলেম সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ