September 15, 2026, 9:35 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগেরহাটে অবৈধ ইটভাটায় অভিযান

তরফদার রবিউল ইসলাম

২৩ অক্টোবর, ২০২৫ বাগেরহাট জেলার মোল্লাহাট থানার মেসার্স মানিক ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় ইটভাটার কিলন ভেঙ্গে দেওয়া হয়।

গতকাল বুধবার দুপুরে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ মমতাজ বেগমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর এ অভিযান চালায়।

অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমানের উদ্যোগে অভিযানে জেলা পুলিশ ও মোল্লাহাট থানা পুলিশ সহযোগিতা করে।

আসাদুর রহমান বাসসকে জানান, ইটভাটাটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। ভাটার চতুর্দিকে ১ কিলোমিটার দূরত্বের মধ্যে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে। আগেও একাধিকবার ওই ইটভাটার কার্যক্রম বন্ধ করার নোটিশ প্রদান করা হয়।

তিনি জানান, গত ৫ ফেব্রুয়ারি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ভাটা থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ইটভাটা বন্ধ করার জন্য মুচলেকা নেওয়া হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী ইটভাটার চিমনি ভেঙে দিলেও মালিকপক্ষ পুনরায় চিমনি নির্মাণ করে।

অভিযানে বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন ও নমুনা সংগ্রহকারী বিকাশ বিশ্বাস উপস্থিত ছিলেন। তারা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ