September 15, 2026, 4:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বিদ্যুৎহীন পাম্পে পানিবন্দি শহরবাসী, থামছে না তার চুরির মহোৎসব

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) পাম্প ঘরগুলোতে বৈদ্যুতিক তার চুরির হিড়িক দেখা দিয়েছে। পাম্পে বিদ্যুৎ সংযোগ না থাকায় হঠাৎই থেমে যাচ্ছে পানি সরবরাহ, ফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

রাজশাহী সিটি এলাকার ৩০টি ওয়ার্ডে মোট ১২৩টি পাম্প ঘর রয়েছে। এসব পাম্প থেকে ভূগর্ভস্থ পানি তুলে শহরবাসীর কাছে সরবরাহ করা হয়। সাম্প্রতিক সময়ে নিয়মিতভাবে এসব পাম্প ঘরে তার চুরির ঘটনা ঘটছে।

ওয়াসা সূত্রে জানা যায়, আগে বছরে দু-একটি পাম্পঘর থেকে চুরি হলেও এখন প্রায় প্রতি সপ্তাহেই পাম্পঘর থেকে সাবমারসিবল তার ও টেন-আরএম তার কেটে নিয়ে যাচ্ছে চোরচক্র।

সবর্শেষ সোমবার (২০ অক্টোবর) বিকেলে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে চিঠি দিয়ে ১২৩টি পাম্পের তালিকাসহ রাত্রীকালীন পুলিশ টহল বাড়ানোর অনুরোধ জানায় ওয়াসা। কিন্তু সেই রাতেই নগরের কাজলা এবং খোজাপুর গোরস্থান সংলগ্ন পাম্প ঘর থেকে আবারও তার চুরি হয়।

এর আগে ১১ অক্টোবর বুধপাড়া বাইপাস পাম্পঘর, ১৬ অক্টোবর দায়রাপাক মোড়ের পাম্পঘর, ১৯ অক্টোবর খলিল সরকারের মোড় পাম্পঘর এবং আরও কয়েকটি স্থানে তার চুরি হয়। প্রথম চুরির ঘটনা ঘটে রাজশাহী শারীরিক শিক্ষা কলেজের পাম্প ঘরে।

চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত খলিল সরকারের মোড় পাম্পের অপারেটর মো. চাঁদ বলেন, “রোববার রাতে তার চুরি হওয়ার পর থেকে পাম্প বন্ধ ছিল। নতুন তার না লাগানো পর্যন্ত পানি সরবরাহ বন্ধ থাকে।”

খোজাপুর গোরস্থানের পাম্পে নতুন তার লাগাতে কাজ করছিলেন মিস্ত্রি জয়নাল আবেদিন। তিনি বলেন, “দামি এই তারগুলো মাদকাসক্তরা কেটে নিয়ে কেজি দরে বিক্রি করে থাকে বলে ধারণা। এখন চুরি প্রায় নিয়মিত বিষয় হয়ে গেছে।”

স্থানীয় বাসিন্দা সামসুল ইসলাম বলেন, “রাতে তার চুরির পর থেকেই পানি বন্ধ। এখন দুপুর গড়িয়ে গেল, পাম্প চালু হয়নি। পুরো এলাকার মানুষ কষ্টে আছে। পাম্পঘরে পাহারা না থাকলে এভাবে চুরি হবেই।”

ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) তৌহিদুর রহমান বলেন, “রাতে পাম্প চলে না, অপারেটর থাকেন না। আমাদের কোনো নৈশপ্রহরীও নেই। তাই চোরদের সহজ সুযোগ তৈরি হচ্ছে। আমরা পুলিশকে লিখিতভাবে জানিয়েছি ও থানায় অভিযোগ করেছি।”

আরএমপি মুখপাত্র গাজিউর রহমান বলেন, “পাম্পগুলো বেশিরভাগ সময় অরক্ষিত থাকে। এগুলো রক্ষা করার দায়িত্ব ওয়াসারও রয়েছে। আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। ওয়াসা যে তালিকা দিয়েছে তার ভিত্তিতে রাত্রীকালীন টহল জোরদার করা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ