September 15, 2026, 5:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাউজানে চিকদাইর সবুজ সংঘের উদ্যোগে শ্যামা পূজা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান চট্টগ্রাম

রাউজান উপজেলাধীন চিকদাইর সবুজ সংঘের উদ্যোগে ধর্মীয় উৎসব ও ভক্তিমূলক নানা আয়োজনে অনুষ্ঠিত হলো শ্যামা পূজা। চারদিনব্যাপী এ পূজা উৎসবকে ঘিরে এলাকা জুড়ে সৃষ্টি হয় আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মায়ের শুভ অধিবাস, সন্ধ্যা আরতি ও আরতি প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা সভা, ভক্তিগীতি, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় নাটক, পুরস্কার বিতরণ, মায়ের পুষ্পাঞ্জলি,মায়ের রাজভোগ নিবেদন, প্রতিমা নিরঞ্জন ও অন্নপ্রসাদ বিতরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী শ্যামা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরঞ্জন তালুকদার। সহ-সভাপতির দায়িত্ব পালন করেন কৃষ্ণ প্রসাদ চৌধুরী, তপন মজুমদার ও দিলীপ মজুমদার। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন সুমন পালিত এবং সহ-সাধারণ সম্পাদক তন্ময় তালুকদার, বিমল মজুমদার ও সুজন তালুকদার (বাসু)।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন রানা বিশ্বাস, জিকু সেন ও মাইকেল দে। অর্থ সম্পাদক ছিলেন বাবলা তালুকদার এবং সহ-অর্থ সম্পাদক বাবলু তালুকদার ও রনি বিশ্বাস। সাংস্কৃতিক সম্পাদক সুমন মজুমদার (রুবেল)। সহ-সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল দে, ও জয় দে। দপ্তর সম্পাদক তপন তালুকদার ও সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন খোকন তালুকদার ও বাদল দে সহ চিকদাইর সবুজ সংঘের অন্যান্য সকল সদস্য বৃন্দ।

উপদেষ্টা পরিষদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন মিলন সেন সহ অন্যান্য উপদেষ্টা সদস্যবৃন্দ।

চারদিনব্যাপী এ শ্যামা পূজা উপলক্ষে দূর-দূরান্ত থেকে আগত হাজারো ভক্তের উপস্থিতিতে চিকদাইর এলাকা পরিণত হয় ধর্মীয় উৎসবের মিলনমেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ