October 30, 2026, 10:51 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

সুন্দরবনে অবৈধ মাছ ধরা রোধে অভিযান চলমান

স্টাফ রিপোর্টার

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় চরপাটা জাল দিয়ে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ১০ জন জেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গত (২৩ অক্টোবর) পৃথক অভিযানে বন বিভাগ এ ব্যবস্থা নেয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, এ দুই ঘটনায় মোট ১৬ জনের বিরুদ্ধে বন মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় নিষিদ্ধ চরপাটা জাল ব্যবহার করে মাছ ধরছিলেন, যা বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনের পরিপন্থী।

বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করীম চৌধুরী বলেন,অভয়ারণ্য এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা আইন ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ