September 15, 2026, 5:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মর্গে তরুণীর লাশ ধর্ষণের ঘটনায় লাশবাহক আবু সাঈদ গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে এক তরুণীর লাশ ধর্ষণের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এই জঘন্য ঘটনায় জড়িত থাকার অভিযোগে লাশবাহক মো. আবু সাঈদ (১৯)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ময়মনসিংহ জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আবু সাঈদ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে এবং তিনি হালুয়াঘাট থানা পুলিশের লাশবাহক হিসেবে কর্মরত ছিলেন। গত ১৯ অক্টোবর হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় এলাকায় ২০ বছর বয়সী এক তরুণী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। হালুয়াঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়, যার দায়িত্বে ছিলেন অভিযুক্ত আবু সাঈদ।

 

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পৌঁছানোর পর মৃত তরুণীর স্বজনরা সেখানে উপস্থিত না থাকার সুযোগে আবু সাঈদ ওই তরুণীর লাশ ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে, ময়নাতদন্তকারী চিকিৎসক মৃতদেহের পরীক্ষায় তরুণীর যৌনাঙ্গে তাজা বীর্য শনাক্ত করেন এবং বিষয়টি হালুয়াঘাট থানাকে অবহিত করেন।

 

চিকিৎসকের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। গোপন সূত্রের মাধ্যমে ধর্ষণের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল মিয়া সোমবার (২১ অক্টোবর) দুপুরে পৌরসভার পাঠাগার মোড় এলাকা থেকে অভিযুক্ত আবু সাঈদকে আটক করেন।

জিজ্ঞাসাবাদে আবু সাঈদ তরুণীর লাশ ধর্ষণের কথা স্বীকার করেন বলে এসআই জামাল মিয়া জানান। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালতে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিয়ে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এই ঘটনায় হালুয়াঘাট থানার এসআই মো. জামাল মিয়া বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আবু সাঈদকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানো হলে আসামি ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

 

এই ঘটনা জানাজানি হওয়ার পর ময়মনসিংহ ও হালুয়াঘাট জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে এই জঘন্য কাজের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ