July 25, 2026, 7:30 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বকশীগঞ্জে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

জিএম ফাতিউল হাফিজ বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ব্র্যাকের শিক্ষা কর্মসূচির একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অভিজ্ঞতা বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন।

ব্র্যাক শিক্ষা কর্মসূচির বিভাগীয় ব্যবস্থাপক আমেনা আক্তারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়ক আহম্মদ ওমর ফারুক। সভায় ব্র্যাকের শিক্ষা কর্মসূচির ইএমডিসি প্রকল্পের কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্র্যাকের শিক্ষা কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক সহিদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বাট্টাজোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ, প্রধান শিক্ষক গোলাম আজম, পাড়া কমিটির সদস্য আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন ।
অভিজ্ঞতা বিনিময় সভায় জানা যায়, কোভিড-১৯ এর আকস্মিক প্রাদুর্ভাবের ফলে বাংলাদেশের সকল স্কুল ১৮ মাসের জন্য বাধ্যতামূলকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এসময় শ্রেণিকক্ষে প্রচলিত সকল শিখন-শেখানো কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই দীর্ঘস্থায়ী বন্ধে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় এবং ঝরে পড়া শিক্ষার্থীর হারও বাড়তে থাকে।

যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির ইএমডিসি প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য একসেলারেটেড মডেলে শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ১০ মাসের এই মডেলের মধ্যে রয়েছে ৪ মাসের একটি ক্যাচ-আপ কম্পোনেন্ট (ব্রিজ কোর্স ) এবং ৬ মাসের নির্দিষ্ট শ্রেণিভিত্তিক শিখন প্রক্রিয়া, যা শিক্ষার্থীদের পূর্বের শিখন ঘাটতি পূরণ করে পুনরায় আনুষ্ঠানিক স্কুলে ফিরিয়ে আনতে সাহায্য
করছে।

বর্তমানে ইএমডিসি প্রকল্পটির চতুর্থ বর্ষ চলছে এবং প্রায় ৪৮ হাজার ৭৫০ জন শিক্ষার্থী ১ হাজার ৯৫০ টি ব্র্যাক স্কুল থেকে এই মডেলে শিক্ষা সম্পন্ন করেছে এবং আরও ৩০ হাজার শিক্ষার্থী ১ হাজার ২০০টি ব্র্যাক স্কুলে অধ্যয়নরত আছে।

পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্পটির শেষে ১ লাখ ৪৭ হাজার ৫০০ শিক্ষার্থী প্রায় ৫ হাজার ৯০০ টি এক কক্ষ বিশিষ্ট স্কুল থেকে ১০ মাসের একসেলারেটেড মডেলে শিক্ষা লাভ করবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ