September 15, 2026, 4:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

গাম্বিয়া সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী

আর্ন্তজাতিক ডেস্ক

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চার সদস্যবিশিষ্ট প্রশিক্ষক দল (Mobile Training Team) গত ১৩ অক্টোবর থেকে গাম্বিয়া আর্মড ফোর্সেস ট্রেনিং স্কুলে ছয় সপ্তাহব্যাপী প্রাক মোতায়েন প্রশিক্ষণ পরিচালনা করছে।

প্রশিক্ষণে গাম্বিয়ার ২৫০ জন অফিসার ও সৈনিক অংশগ্রহণ করছেন।

Bangladesh Institute of Peace Support Operation Training (BIPSOT) এর তত্ত্বাবধানে এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো গাম্বিয়ার Quick Reaction Force (QRF)-কে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টের সাথে যৌথভাবে মোতায়েনের জন্য প্রস্তুত করা।

প্রশিক্ষণে অন্তর্ভুক্ত রয়েছে- Core Pre-deployment Training Materials (CPTM), Specialized Training Materials for UNIBAT (STM-UNIBAT) এবং মাঠ পর্যায়ের অনুশীলন (Field Training Exercise – FTX)।

প্রশিক্ষণ কার্যক্রমটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অংশীদার দেশসমূহের সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন, যা নিঃসন্দেহে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের পরিচয়। এই উদ্যোগ বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ ও পেশাগত সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।‌

প্রশিক্ষণ কার্যক্রমটি আগামী ২১ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ