September 15, 2026, 7:26 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বিদেশি পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) জেলা গোয়েন্দা শাখার একটি দল পটিয়া পৌরসভার ডাকবাংলা টু হাইদগাঁও বিওসি রোডে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- সাইদুল ইসলাম ফয়সাল (২৫) ও মো. সালাউদ্দিন (৩৬)। তাদের মধ্যে সাইদুল চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করের অনুসারী। সম্প্রতি সাইদুল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস কাবাডি উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় পটিয়া পৌরসভা এলাকার ডাকবাংলা টু ঈদগাঁ বিওসি রোডে পটিয়া থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহী দুইজনের শরীর তল্লাশি করে যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পুলিশকে জানায়, তারা অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্রটি বহন করছিলেন। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল (ডিবি ও শিল্পাঞ্চল) জানান, গ্রেফতার দুজন মোটরসাইকেলযোগে অস্ত্র নিয়ে পালাচ্ছিলেন। গোপনে তথ্যে ডিবির টিম মোটরসাইকেলটি আটকে দেয়। এরপর অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ