July 25, 2026, 6:30 pm
শিরনাম :
তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

দুবলারচরে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণে বিশেষ অভিযান

তরফদার রবিউল ইসলাম

পূর্ব সুন্দরবনের দুবলারচরে সাগর থেকে ভেসে আসা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণে অভিযান শুরু করেছে বনরক্ষীরা। গত তিনদিনে বিপুল পরিমাণ প্লাষ্টিক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে বনবিভাগ।

বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বিভাগের জেলে পল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সুব্রত কুমার দাস ও আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভীর হাসান ইমরানের নেতৃত্বে বনরক্ষীরা রোব, সোম ও মঙ্গলবার দুবলার আলোরকোল, মেহেরআলী, অফিসকেল্লা, কচিখালী ও শেলারচরে বঙ্গোপসাগর থেকে ভেসে আসা বিপুল পরিমাণ প্লাষ্টিক ও পলিথিন বর্জ্য অপসারণ করে। ভেসে আসা এসব প্লাস্টিক ও পলিথিন বর্জ্যে সুন্দরবনের পরিবেশ দূষিত হচ্ছিল।

ডেপুটি রেঞ্জার সুব্রত কুমার দাস বলেন, বেশ কিছু দিন ধরে সাগরের বিভিন্ন পয়েন্ট থেকে নানা ধরনের প্লাস্টিক,পলিথিনসহ বিভিন্ন দ্রব্য জোয়ারে ভেসে এসে চরে আটকে যায়। ফলে সুন্দরবনের পরিবেশ দূষিত হওয়ার আশংকা ছিল। গত তিন দিনের পরিষ্কার করণ অভিযানে সাগরতীরের চরগুলো থেকে বনরক্ষীরা নিরলস পরিশ্রম করে কয়েক মণ প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণ করেছে ।

সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বনরক্ষীরা সুন্দরবনের দুবলারচর, শেলারচর, কচিখালীসহ সুন্দরবনের বিভিন্ন চরে ভেসে এসে আটকে থাকা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণ করেছেন। এ সব বর্জ্য ধংস করার জন্য ডাম্পিং ষ্টেশনে পাঠানো হবে। সুন্দরবনের নদী, খাল ও সাগরতীরে বর্জ্য অপসারণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ