July 25, 2026, 5:53 pm
শিরনাম :
কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা এড়িয়ে চলছে ইলিশ ধরা, ১৮ দিনে ১৬২ জনের কারাদন্ড

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে গত ১৮ দিনে ১শ ৬২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অভিযানের মাধ্যমে জব্দকৃত প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা মূল্যের জাল পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন।

জেলা মৎস্য অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, গত ৪ অক্টোবর থেকে সারা দেশে ইলিশ শিকারের উপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞায় ইলিশ শিকার বন্ধ রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সূত্রটি জানায়, অভিযানের শুরু থেকে ২১ অক্টোবর বিকেল তিনটা পর্যন্ত মোট ১শ ৪৪ টি অভিযান পরিচালনা করা হয়েছে।  ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে ৪৯টি। এসকল অভিযানে বিভিন্ন মেয়াদে মোট ১শ ৬২জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা মূল্যের ২৩ লাখ ৩৩ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি প্রায় ২৩ মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ১০ হাজার ২ শ টাকা এবং নিলামে নৌকা বিক্রি করে ৯৭ হাজার টাকা আদায় করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, ইলিশের প্রজনন মৌসুম হিসেবে ৪ অক্টোবর থেকে সারা দেশে ইলিশ শিকারের উপর নিষেধাজ্ঞা প্রদান করেছে সরকার।

আগামি ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। নিষেধাজ্ঞায় ইলিশ ধরা বন্ধে অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ