October 30, 2026, 11:39 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের অনুকূলে অনুদানের চেক বিতরণ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের অনুকূলে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। তিনি অনুদানের চেক বিতরণের পাশাপাশি সংগঠনগুলোর কার্যক্রমের প্রশংসা করেন এবং নারী নেতৃত্ব ও স্বেচ্ছাসেবী উদ্যোগকে আরও গতিশীল করার আহ্বান জানান।

চেক বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের প্রতিনিধি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুদান বিতরণে নারী উদ্যোক্তাদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তারা বলেন, সরকারের এ সহায়তা তাদের সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে অনুপ্রেরণা যোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ