September 15, 2026, 8:46 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কাঁঠালিয়ায় সিসা দূষণ প্রতিরোধে র‌্যালি

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

কাঁঠালিয়ায় সিসা দূষণ প্রতিরোধে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনের সড়কে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইয়ুথনেট গ্লোবালের জেলা সমন্বয়কারী সাজিদ মাহমুদ, উপজেলা সমন্বয়কারী মো. ইমরান হোসেনসহ সংগঠনের জেলা ও উপজেলা টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে সিসা দূষণ প্রতিরোধে সচেতনতা বার্তা প্রচার করেন। এ ছাড়া পথচারী ও দোকানিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সিসা শিশুদের মস্তিষ্ক ও শারীরিক বিকাশে মারাত্মক ক্ষতি করে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও নানা জটিল রোগের কারণ হয়। তারা সিসা দূষণ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহব্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ