July 25, 2026, 7:30 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

২৪ ঘণ্টায় গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল

আর্ন্তজাতিক ডেস্ক

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রায় ১৫৩ টন বোমা নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার দেশটির সংসদ ‘নেসেট’-এ বক্তৃতাকালে বলেন, “আমাদের এক হাতে অস্ত্র, অন্য হাতে শান্তির বার্তা। শক্তিশালী কারও সঙ্গেই কেবল শান্তি স্থাপন করা সম্ভব। আজ ইসরায়েল আগের যেকোনও সময়ের চেয়ে বেশি শক্তিশালী।”

ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে, রোববার হামাসের হামলায় দুই ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার পর গাজায় হামাস-নিয়ন্ত্রিত বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তীব্র বিমান হামলা চালানো হয়। তবে হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেনি এবং সৈন্যদের হত্যার অভিযোগও অস্বীকার করেছে।

এই হামলার পর মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সাক্ষাৎ করেন।

নেতানিয়াহুর দপ্তরের মুখপাত্র শশ বেদ্রোসিয়ান সাংবাদিকদের জানান, “প্রধানমন্ত্রী স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।”

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, রোববার গাজা থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কে আঘাত হানে, যাতে ঘটনাস্থলেই দুই সেনা নিহত হন। এর পরপরই গাজায় খাদ্য ও ত্রাণ সরবরাহ স্থগিতের নির্দেশ দেয় ইসরায়েলি সরকার। তবে মাত্র ২৪ ঘণ্টা পরই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

রোববার রাতের বিমান অভিযানে নারী ও শিশুসহ অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, সাম্প্রতিক এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তীব্র হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করে সকল পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ