July 25, 2026, 6:40 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

খুলনায় বিশ্ব পরিসংখ্যান ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এই পতিপাদ্য নিয়ে সোমবার খুলনায় বিশ^ পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে সকালে খুলনার বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২০ অক্টোবর) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ শাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের প্রতিটি দিনই শুরু হয় পরিসংখ্যান দিয়ে। পরিসংখ্যান কি সেটা আমরা কমবেশি সবাই জানি। পরিসংখ্যান বিষয়টি সংখ্যাতে রূপান্তর করা হয়। আমরা যেকোন সংখ্যাতে এটি গণনা করে থাকি। আধুনিক যুগে পরিসংখ্যান ছাড়া আমরা চলতে পারিনা। যে কোনো পরিকল্পনা ও উন্নয়নমূলক সিদ্ধান্ত নিতে হলে আমাদের নিকট পরিসংখ্যানগত সুবিন্যস্ত সঠিক তথ্য থাকতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এক্ষেত্রে উত্তরোত্তর উন্নয়নের দিকে যাচ্ছে। পরিকল্পনা করার একটা বড় উপাদানই হচ্ছে পরিসংখ্যান। আমাদের পরিসংখ্যান যত ভালো হবে এবং পরিসংখ্যান দপ্তর যত সম্পৃক্ত হবে আমরা ততোই ভালো করবো। তিনি আরও বলেন, রাষ্ট্রে কত জন লোক আছে আমরা যদি সঠিক তথ্য না জানি তাহলে তাদের খাবার ব্যবস্থা করতে পারবো না। বিশ^ এখন পরিসংখ্যান বিষয়ে অনেক উন্নত। এটা গবেষণায় ও সব ধরণের পরিকল্পনায় ব্যবহৃত হয়। বর্তমানে আধুনিক সফটওয়ার ও নতুন নতুন ডিভাইস উদ্ভাবনের ফলে খুব দ্রুত বিশে^র যেকোন তথ্য পেয়ে থাকি। যে দেশ পরিসংখ্যানের দিক দিয়ে যত বেশি সমৃদ্ধ সে দেশ তত বেশি উন্নত।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মোঃ খাইরুল আলম। স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ আব্দুল খালেক। দিবসটি উপলক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পরিবেশন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত ) মোঃ আইয়ুব হোসেন।

এর আগে দিবসটি উপলক্ষে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ