July 25, 2026, 6:40 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

আশুলিয়া ডেঙ্গুজ্বর প্রতিরোধ র‍্যালীতে ওষুধের ২৫% কমিশন বৃদ্ধির দাবি

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

আতঙ্ক নয়,”সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়” এই স্লোগানে সাভারে আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ডেঙ্গুজ্বর প্রতিরোধে জনসচেতনতা মূলক র‍্যালিতে ঔষধের ২৫% কমিশন বৃদ্ধির দাবি জানানো হয়।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের জামগড়া এলাকায় রূপায়ণ ভূইয়া এম্পোরিয়াম শপিং মলের সামনে ইয়ারপুর ইউনিয়নের ২,৩ ও ৪ নং জোন কমিটির আয়োজনে এই সচেতনতা মূলক র‍্যালি করা হয়। এসময় জামগড়ার বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা ও পানি জমে থাকা স্থানে মশা নিধন স্প্রে করা হয়।

র‍্যালিতে বক্তব্য রাখেন,আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার সভাপতি মো.জহিরুল ইসলাম খাঁন লিটন ও পরিবেশবাদী সংগঠন কাশফুল এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আকাশ মীর।

এসময় আরও উপস্থিত ছিলেন,,আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলী খান পাপ্পু,যুগ্ন সাধারন সম্পাদক শাহাবুদ্দিন রাজা,সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পাঠান,কোষাধ্যক্ষ মো.কামরুজ্জামান,প্রচার বিষয়ক সম্পাদক নুরুজ্জামান,তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক মাসুদুর রহমান রুবেল।

এছাড়াও উপস্থিত ছিলেন,ইয়ারপুর ২নং মডেল জোনের সভাপতি সার্জেন্ট অবঃ তৌহিদুল ইসলাম,৩নং জোনের সভাপতি সাইফুল ইসলাম রুমি,৪নং জোনের সভাপতি মোখলেছুর রহমান সহ অত্র জোন নেতৃবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ