September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কশীগঞ্জে বিষাক্ত সাপের ছোবলে একজনের মৃত্যু!

জিএম ফাতিউল হাফিজ বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বিষাক্ত সাপের ছোবলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তির নাম আবদুল হামিদ (৪৮)। তিনি মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের আবদুল ওয়াহেদ এর ছেলে। আবদুল পেশায় একজন দিনমজুর ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার (২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে বাড়ির পাশে ছাগল চড়াতে যান আবদুল হামিদ। এসময় জঙ্গলের পাশে একটি সাপ দেখতে পান তিনি ।

আবদুল হামিদ সাপটিকে তাড়াতে গেলে বিষাক্ত সাপটি তার দিকে তেড়ে আসেন এবং তাকে ছোবল দিলে তিনি বাড়িতে চলে আসেন। দুপুরের দিকে তার শরীরে বিষক্রিয়া হলে আবদুল হামিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাপের ছোবলে দিনমজুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ